১১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
একটি আদর্শবান জাতি সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন মিশন শুরু মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি

নজেলম্যান রিপন হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:০০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • / 122

তেলের টাকা চাওয়ায় গোয়ালন্দের করিম ফিলিং স্টেশনের নজেলম্যান রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যার প্রতিবাদে উত্তাল কৃষ্ণাডাঙ্গী উচ্চ বিদ্যালয়। সোমবার সকালে আয়োজিত মানববন্ধনে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবি জানান। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোয়ালন্দের করিম ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় গাড়ির মালিকের কাছে তেলের টাকা চাওয়ায় পাম্পের নজেলম্যান রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। এসময় হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি করা হয়।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে ফরিদপুরের কৃষ্ণাডাঙ্গী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন করা হয়। ওই বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে সাধারণ মানুষও অংশ নেন।

নিহত রিপন সাহা (৩০) রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে এবং কৃষ্ণাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের ২০১৩ ব্যাচের সাবেক শিক্ষার্থী।
গত ১৬ জানুয়ারি ভোররাতের দিকে করিম ফিলিং স্টেশনে তেলের টাকা না দিয়ে পালানোর সময় রিপন সাহাকে গাড়ির চাকায় পিষ্ট করে হত্যা করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত গাড়ির মালিক আবুল হাসেম সুজন (৫৫) ও গাড়িচালক কামাল হোসেন (৪৩)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, শুধু গ্রেপ্তার যথেষ্ট নয়—এই নির্মম হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে তাদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে। তারা হত্যাকারীদের মৃত্যুদণ্ড প্রদানের দাবি জানান।

মানববন্ধনে শিক্ষার্থী প্রতিনিধি ফয়সাল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “রিপন সাহা আমাদের ব্যাচমেট। তিনি অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন। সামান্য কিছু টাকার জন্য তাঁকে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়েছে। আমরা অবিলম্বে এই হত্যাকাণ্ডের বিচার চাই এবং দোষীদের ফাঁসি কার্যকর করার দাবি জানাই।”

সাইমুর রহমান সিয়াম বলেন, “প্রকাশ্যে একজন মানুষকে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়েছে। এমন ঘটনার বিচার চাইতে হচ্ছে এটাই দুঃখজনক। আমরা দ্রুত এই নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই।”

শেয়ার করুন

নজেলম্যান রিপন হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০১:০০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬