Bangladesh ০৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের নতুন আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন আমাদের পথিকৃৎ সাংবাদিক লিয়াকত হোসেন চীনা বাজারে বাংলাদেশি পণ্যের সুযোগ বাড়াতে ইউনান প্রদেশের সঙ্গে বিশেষ সমঝোতা অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ির চাবি হস্তান্তর “মায়ের সম্মান রক্ষা করতে গিয়ে মৃত্যু হলে, সে মৃত্যুই পরম শ্রেয়” বিশ্ব জাকের মঞ্জিলে ঐতিহাসিক ৪টি সিদ্ধান্ত এলো খাজা বড় চাচাজানের দিশারী বক্তব্য ফেসবুকে এআই দিয়ে তৈরি ছবি ছড়িয়ে মানহানী : থানায় জিডি কনসার্টের উচ্চ শব্দে শিশুদের কষ্টের কথা জেনে ক্ষমা চাইলেন বিএনপি নেতা স্বপন সাংবাদিক আমির খসরু আর নেই শহর ফরিদপুর ও গণিকালয়ের ডেরা: কার কান্না কত ভারী?
ঐতিহাসিক ১০ অক্টোবর

বিশ্ব জাকের মঞ্জিলে ঐতিহাসিক ৪টি সিদ্ধান্ত এলো খাজা বড় চাচাজানের দিশারী বক্তব্য

অগ্নিপ্রহর নিউজ
  • আপডেট সময় : ০৯:৫০:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 117

বিশ্ব জাকের মঞ্জিল আটরশি পাক দরবার শরীফের জামে মসজিদের সামনের মাঠে ঐতিহাসিক ১০ই অক্টোবর অনুষ্ঠিত হলো জাকেরিয়ানদের এক অভূতপূর্ব সমন্বয় সম্মেলন। ওয়ার্ড, ইউনিয়ন, থানা/উপজেলা, পৌরসভা, জেলা/মহানগর, বিভাগ এবং কেন্দ্রীয় পরিষদসহ সকল সহযোগী সংগঠনের ১৫ হাজারের অধিক প্রতিনিধির স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশাল পরিসরে এ সম্মেলন আয়োজিত হয়।

সম্মেলনে বিশ্ব জাকের মঞ্জিলের অন্যতম অভিভাবক খাজা বড় চাচাজান মুজাদ্দেদী ছাহেব উপস্থিত প্রতিনিধিদের উদ্দেশ্যে এক ঐতিহাসিক ও দিকনির্দেশনামূলক ভাষণ প্রদান করেন। পরম করুণাময় আল্লাহ তায়ালার কুদরতের নিদর্শন স্বরূপ এ সম্মেলনে ৪টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সিদ্ধান্ত ও ঘোষণা আসে:

১. সংগঠন সম্প্রসারণ ও সমন্বয়: সারা দেশের সকল সহযোগী সংগঠনের বিশাল প্রতিনিধি সম্মেলন আয়োজনের মধ্য দিয়ে সাংগঠনিক কার্যক্রমকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া।

২. খাজা বড় চাচাজান মুজাদ্দেদী ছাহেবের ঐতিহাসিক ভাষণ: জাকেরিয়ানদের ঐক্য, শিষ্টাচার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে প্রধান দিশারী বক্তব্য।

৩. মহা পবিত্র উরস শরীফ ২০২৭-এর তারিখ ঘোষণা: দরবার শরীফের ঐতিহ্য অনুযায়ী আগামী ২০২৭ খ্রিষ্টাব্দের মহা পবিত্র উরস শরীফের পবিত্রতম তারিখ আনুষ্ঠানিক ঘোষণা।

৪. মসজিদ ও রওজা শরীফ সংস্কার কাজ: বিশ্ব জাকের মঞ্জিলের পবিত্র জামে মসজিদ ও মহা পবিত্র রওজা মোবারকের পূর্ণাঙ্গ সংস্কার ও সৌন্দর্যবর্ধন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ও ঘোষণা।

ঐক্যবদ্ধ জাকের সমাজ গঠনে খাজা বড় চাচাজানের বার্তা সম্মেলনে উপস্থিত হাজার হাজার প্রতিনিধির উদ্দেশ্যে খাজা বড় চাচাজান মুজাদ্দেদী ছাহেব বলেন:

“আমরা আজকে সফল, তবে এটা মাত্র শুরু। আগামী ৬ মাসের মধ্যে দেশের সকল ইউনিয়ন পর্যায়ে কর্মী গ্রুপের পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্পন্ন করা হবে।”

তিনি শয়তানের অহংকার ও হযরত আদম (আঃ)-এর বিনয়ের উদাহরণ টেনে জাকেরিয়ানদের বিনয়ী হওয়ার উপদেশ দেন। দরবারে রাসূলে পাক (সাঃ)-এর নবুয়ত প্রাপ্তি ও বিনয়ী আচরণের মাধ্যমে ইসলাম প্রসারের আদর্শ উল্লেখ করে তিনি বলেন, জাকেরদের একটি সুদৃঢ় পরিবারের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে। একে অপরের ব্যবসা-বাণিজ্য ও উৎপাদিত ফসলের মেলবন্ধন ঘটিয়ে এক শক্তিশালী জাকের পরিবার গড়ে তুলতে হবে।

সম্মেলনে তিনি দরবারের প্রতি আনুগত্যের অনন্য দৃষ্টান্ত তুলে ধরে বলেন, “দরবারের জন্য নিজেদের জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে আপনারা প্রস্তুত?” সঙ্গে সঙ্গে উপস্থিত হাজার হাজার প্রতিনিধি দুই হাত তুলে একযোগে অঙ্গীকার প্রকাশ করেন।

পবিত্র দরবারের গৌরবময় ইতিহাসের স্মৃতিচারণ করে তিনি খাজা বাবা হুজুর কেবলাজান (রঃ)-এর নূরের ছায়ার কথা স্মরণ করেন। একই সঙ্গে তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে জানান, ঐতিহ্যবাহী পবিত্র জামে মসজিদকে আধুনিক ও দৃষ্টিনন্দন স্থাপত্যে রূপান্তরিত করা হবে, যা ভবিষ্যতে সারা পৃথিবীর অন্যতম দৃষ্টিনন্দন আন্তর্জাতিক রূপ লাভ করবে। সারা দেশে উরস শরীফের প্রস্তুতি শুরু

সম্মেলনে খাজা বড় চাচাজান মুজাদ্দেদী ছাহেব আগামী মহা পবিত্র উরস শরীফে বাঁধভাঙা জনতার আগমন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং সকলকে এখন থেকেই পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

এদিকে, মহান নেতার এই বৈপ্লবিক ও উজ্জীবনী বক্তব্যে অনুপ্রাণিত হয়ে সম্মেলনে আগত প্রতিনিধিগণ স্ব-স্ব এলাকায় ফিরে গিয়ে ইতিমাজ্জেই মহা পবিত্র উরস শরীফ প্রচার-প্রচারণাসহ যাবতীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছেন।

একটি সুসংগঠিত, বিনয়ী ও ঐক্যবদ্ধ সামাজিক কাঠামোর মধ্য দিয়ে মহান নেতার নেতৃত্বে আগামী দিনে দেশ তথা বিশ্ব শান্তির পথে এগিয়ে যাবে—এমনটাই প্রত্যাশা জাকের সমাজের।

(ওয়াসসালামুন আলাল মুরসালিন)

ঐতিহাসিক ১০ অক্টোবর

বিশ্ব জাকের মঞ্জিলে ঐতিহাসিক ৪টি সিদ্ধান্ত এলো খাজা বড় চাচাজানের দিশারী বক্তব্য

আপডেট সময় : ০৯:৫০:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬