সভাপতি মির্জা আরিফ মহাসচিব ওয়াহিদ মিয়া কুটি
ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই এসোসিয়েশন গঠন
- আপডেট সময় : ১১:২২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- / 155
মির্জা মো. আরিফুর রহমানকে সভাপতি এবং মো. ওয়াহিদ মিয়া কুটিকে মহাসচিব করে ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের ২০২৬-২৮ মেয়াদের ৩১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। একইসাথে ১৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদও ঘোষনা করা হয়েছে।
গতকাল শনিবার নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদক রাজিবুল হাসান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ঢাকার বনানীতে হোটেল শেরাটনে বৃহস্পতিবার রাতে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এসব কমিটি গঠন করা হয়।
কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ অন্যান্যরা হলেন, সহ-সভাপতি মো. সাইফুজ্জামান চৌধুরী, নবীকুল ইসলাম খন্দকার ও আফম আনোয়ার হোসেন খান, যুগ্ম মহাসচিব কাজী মঈনউদ্দিন ও মো. নাজমুল হক, কোষাধ্যক্ষ মেহেদি হাসান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তবা তানু, প্রকাশনা ও গ্রন্থাগার সম্পাদক মু. সাইফুল হক শাফিন, কর্মসংস্থান ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক খোন্দকার সোয়েব ওয়ালেস, প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদক রাজিবুল হাসান খান, শিক্ষা উন্নয়ন বিষয়ক সম্পাদক মনোয়ার শিকদার, সাংস্কৃতিক সম্পাদক চিন্ময় কর, তথ্যপ্রযুক্তি সম্পাদক নাইমুল হক জোয়ারদার, আইন বিষয়ক সম্পাদক সৈয়দ সোহেল রেজা, স্বাস্থ্য-সহায়তা বিষয়ক সম্পাদক নাসির আহমেদ, দপ্তর সম্পাদক হাসান মোহাম্মাদ তিতু, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. নিয়ামত উল্লাহ, আপ্যায়ন সম্পাদক মনোয়ার হোসেন এবং ক্রীড়া সম্পাদক বেনজীর আহমেদ তাবরীজ।
কার্যনির্বাহী সদস্যরা হলেন- প্রবীর কান্তি বালা, মো. মনিরুজ্জামান, নাসিরুল ইসলাম, একেএম ফজলুল হক, মো. আনিছুজ্জামান রানা, মো. সিদ্দিকুর রহমান, মো. মাসুদুর রহমান, এস এম ইসতিয়াব ও মো. মাশরুর রহমান।
এছাড়া ১৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্যরা হলেন, মীর নাসির হোসেন, মো. শহীদুল হাসান, কাজী দীন মোহাম্মাদ, কাজী নুরুল করিম দিলু, আব্দুত তাওয়াব, আবু সায়ের, এ কে এম আরিফুর রহমান লিচু, মো. মোস্তাফিজুর রহমান শামিম, আওলাদ হোসেন বাবর, এম ইদ্রিস আলী, শামসুল আলম বাবু, মিজানুর রহমান, জাফর আহমেদ সিদ্দিকী মিলন, জাহাঙ্গীর চৌধুরী টিটু, শামসুল আলম টুকু, মো. জাহাঙ্গীর মিয়া ও আফজাল হোসেন খান পলাশ।













