Bangladesh ১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ>>
Logo জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান Logo ফরিদপুর হলিডে মার্কেটে অতিরিক্ত টাকা আদায়ের ইস্যুতে তোলপাড় Logo ফরিদপুরে যাত্রীবাহী বাস থেকে চাঁদা উঠানোর সময় আটক ৪ Logo লোভের গ্রাসে ধ্বংস হলো ফরিদপুর ‘টাউন থিয়েটার’ Logo ৩ বছরের শিশুর পেটে চাবির ছড়া : এন্ডোস্কোপির পর পেলো রক্ষা Logo বৃষ্টিভেজা দুপুরে ফমেক হাসপাতালে তিক্ত সাংবাদিকতা Logo মোংলা ও তিস্তায় চীনের ‘মাস্টারস্ট্রোক’: কী ভাবছে দিল্লি? Logo মেক্সিকোর রোমাঞ্চকর প্রতিরোধ ভেঙে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড Logo ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে Logo বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত

ফরিদপুর হলিডে মার্কেটে অতিরিক্ত টাকা আদায়ের ইস্যুতে তোলপাড়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৪৮:২৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • / 620

ফরিদপুর পৌরসভার উদ্যোগে পরিচালিত সাপ্তাহিক ‘হলিডে মার্কেট’-এ স্টল ফি বাবদ অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। সাধারণ ক্ষুদ্র উদ্যোক্তারা এখন এই মার্কেটের ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।

জানা গেছে, সম্প্রতি উম্মে হাবিবা মৌ নামে এক নারী উদ্যোক্তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি অভিযোগ করেন, হলিডে মার্কেট থেকে মাসে ৪০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। যেখানে পৌরসভার নির্দেশনা অনুযায়ী প্রতি স্টল ফি মাত্র ৩০ টাকা, সেখানে মাসে কেন ৪০ হাজার টাকা নেওয়া হবে—এমন প্রশ্ন তোলেন তিনি। এই পোস্টের পরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে।

পৌরসভা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ডিসেম্বরে শহরের ব্রাহ্মসমাজ সড়কে কিছু শর্তসাপেক্ষে ‘সাপ্তাহিক উন্মুক্ত ভ্রাম্যমাণ উদ্যোক্তা বাজার’ নামে এই হলিডে মার্কেট পরিচালনার অনুমতি দেয় ফরিদপুর পৌরসভা। নির্দেশনায় বলা ছিল, উদ্যোক্তারা নিজস্ব ব্যয়ে মার্কেট পরিচালনা করবেন এবং প্রতি স্টল থেকে মাসে মাত্র ৩০ টাকা করে পৌরসভা ফি দিতে হবে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে হওয়ায় খুব অল্প সময়ের মধ্যেই মার্কেটটি ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। বেচাকেনা জমজমাট হওয়ার পাশাপাশি এটি স্থানীয় উদ্যোক্তাদের একটি পরিচিতির প্ল্যাটফর্ম হয়ে ওঠে। এর মাঝে সেখানে স্টল থেকে টাকা আদায়ের ইস্যু তৈরি হয়েছে।

অভিযোগের বিষয়ে হলিডে মার্কেট কমিটির সদস্য ও নারী উদ্যোক্তা লুবাবা জান্নাত বলেন, উদ্দেশ্যপ্রণীতভাবে কোনো যাচাই-বাছাই ছাড়াই আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে, যা আমার ব্যবসায়িক ক্যারিয়ারের চরম ক্ষতি করবে। আমি কার কাছ থেকে কত টাকা নিয়েছি এবং কোথায় কোথায় খরচ করেছি, তার সব হিসাব আমার কাছে রয়েছে। যে ১ হাজার টাকার কথা বলা হচ্ছে, সেটি কেবল নতুন যেসব উদ্যোক্তা স্টল নিতে চান, তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে; প্রথম থেকে যারা ছিলেন তাদের কাছ থেকে নয়। আমি বিষয়টি কর্তৃপক্ষকে জানাব এবং যারা মিথ্যা তথ্য ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।

হলিডে মার্কেট কমিটির আরেক সদস্য ও উদ্যোক্তা মুশফিকুর রহমান তনু জানান, শুরুতে স্পন্সরশিপের মাধ্যমে মার্কেটের ব্যয় মেটানোর সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু পরে লুবাবা জান্নাত মার্কেটটিকে ব্যতিক্রমীভাবে সাজানোর কথা বলেন এবং শীতকালীন ‘হিম উৎসব’ চলাকালীন তাড়াহুড়ো করে এটি উদ্বোধন করান।

তনু অভিযোগ করে বলেন, সময় বাড়ার সাথে সাথে লুবাবা আপু কমিটির সদস্য হিসেবে আমাকেও না জানিয়ে এককভাবে বিভিন্ন সিদ্ধান্ত নিতে থাকেন। অনেক উদ্যোক্তা আমার কাছে অভিযোগও করেছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে তিনি মাসিক ১ হাজার টাকার পাশাপাশি অতিরিক্ত কিছু চার্জ নেওয়া শুরু করেন, যা ক্ষুদ্র উদ্যোক্তাদের পক্ষে বহন করা অসম্ভব। তার সিদ্ধান্তের বাইরে গেলেই উদ্যোক্তাদের মার্কেট থেকে বের করে দেওয়া হতো।

এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর পৌরসভার বাজার পরিদর্শক ও হলিডে মার্কেট কমিটির সদস্য সচিব মোহাম্মদ কাউসার খান জানান, বুধবার সকালে এবিষয়ে একটি  লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি সমাধানের জন্য লুবাবা জান্নাতকে পৌরসভায় এসে তার বক্তব্য জানানোর অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন

ফরিদপুর হলিডে মার্কেটে অতিরিক্ত টাকা আদায়ের ইস্যুতে তোলপাড়

আপডেট সময় : ০৮:৪৮:২৮ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬