Bangladesh ০৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়ের নতুন আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন আমাদের পথিকৃৎ সাংবাদিক লিয়াকত হোসেন চীনা বাজারে বাংলাদেশি পণ্যের সুযোগ বাড়াতে ইউনান প্রদেশের সঙ্গে বিশেষ সমঝোতা অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের বাড়ির চাবি হস্তান্তর “মায়ের সম্মান রক্ষা করতে গিয়ে মৃত্যু হলে, সে মৃত্যুই পরম শ্রেয়” বিশ্ব জাকের মঞ্জিলে ঐতিহাসিক ৪টি সিদ্ধান্ত এলো খাজা বড় চাচাজানের দিশারী বক্তব্য ফেসবুকে এআই দিয়ে তৈরি ছবি ছড়িয়ে মানহানী : থানায় জিডি কনসার্টের উচ্চ শব্দে শিশুদের কষ্টের কথা জেনে ক্ষমা চাইলেন বিএনপি নেতা স্বপন সাংবাদিক আমির খসরু আর নেই শহর ফরিদপুর ও গণিকালয়ের ডেরা: কার কান্না কত ভারী?

চালতা গাছ কাটতে যেয়ে করুণ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৫০:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
  • / 128

গাছ কিনে কাঠ চিড়ে বিক্রি করতেন সেখ আকু (৫৫)। একাজে অনেকদিনের অভিজ্ঞতাও রয়েছে তার। কিন্তু একটু ফলবতী গাছ কাটতে যেয়ে তার করুণ মৃত্যু হয়েছে।
গাছ থেকে পড়ে নিচে থাকা বাঁশের চোখা আংতা তাঁর গলার মধ্যে বিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর।
বুধবার (৩ জুন) সকাল ৮টার দিকে ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কৃষ্ণপুর গ্রামের একটি চালতা গাছ কাটার সময় তিনি গাছ থেকে নিচে পড়ে যান। আর গাছ তলায় থাকা একটি বাঁশের খুঁটির ওপর পড়ে ওই খুঁটির চোখা অংশ তার গলার ভেতর দিয়ে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
আকু শেখের বিষয়ে বিস্তারিত জানা যায়নি। তবে ভিডিও ফুটেজে দেখা যায়, এ ঘটনার পর তার পরিবারে শোকের মাতম চলছে। অনেক মানুষ ছুটে এসেছেন তাঁকে দেখতে। চালতা গাছটি সম্মন্ধে বিস্তারিত জানা যায়নি।

চালতা গাছ কাটতে যেয়ে করুণ মৃত্যু

আপডেট সময় : ০১:৫০:০৫ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬