পাটক্ষেতে মিললো বিদেশগামী নিখোঁজ যুবকের লাশ
- আপডেট সময় : ০১:০৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / 96
ফরিদপুরের বোয়ালমারীতে বিদেশে যাওয়ার প্রস্তুতি নিতে থাকা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ জুন) সকালে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের দক্ষিণ ভাটপাড়া গ্রামের দীঘিরপাড়ে পাটক্ষেত থেকে তৌহিদ মিয়া (২৬) নামে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
নিহত তৌহিদ মিয়া ওই গ্রামের কাইয়ুম মিয়ার ছেলে। দুই দিন নিখোঁজ থাকার পর আজ সকালে তার লাশ পাওয়া যায়।
জানা যায়, গত সোমবার দুপুরে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি তৌহিদ। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ হয় যায়। পরে বুধবার পরিবারের সদস্যদের কান্নাকাটি দেখে গ্রামের সকলে মিলে খুঁজাখুঁজি করে বাড়ির পাশে পাট ক্ষেতে তার লাশ দেখতে পায়।
স্থানীয়রা জানায়, তৌহিদ জাহাজে চাকরি করতো। গত কয়েকদিন ধরে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন। এরমধ্যে ১ জুন থেকে বাড়ি থেকে নিখোঁজ হন তিনি।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ইন্সপেক্টর (তদন্ত) সাইদুর রহমান বলেন, সুরতহাল রিপোর্টের পর লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে। ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।














