০৬:২২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
ফরিদপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি স্কুলের সামনে বিটুমিন পোড়ানোর ধোঁয়ায় অসুস্থ্য কোমলমতি শিক্ষার্থীরা

সরকারি কর্মকর্তাবৃন্দের এআই অ্যান্ড সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৫৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • / 96

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), আঞ্চলিক কার্যালয়, ফরিদপুরের উদ্যোগে সরকারি কর্মকর্তাদের জন্য ‘এআই অ্যান্ড সাইবার সিকিউরিটি ফান্ডামেন্টালস’ শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। ছবি- অগ্নিপ্রহর

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), আঞ্চলিক কার্যালয়, ফরিদপুরের উদ্যোগে সরকারি কর্মকর্তাদের জন্য আয়োজিত ‘এআই অ্যান্ড সাইবার সিকিউরিটি ফান্ডামেন্টালস’  শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স বৃহস্পতিবার (১৪ মে) সম্পন্ন হয়েছে।  প্রশিক্ষণে আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বিসিসির ভিডিও কনফারেন্সিং সিস্টেমের মাধ্যমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক এ.টি.এম. জিয়াউল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিসিসির পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. জফরুল আলম খান।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিসিসির নির্বাহী পরিচালক এ.টি.এম. জিয়াউল ইসলাম আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় ‘কাটিং-এজ’ প্রযুক্তির অপরিহার্যতার ওপর গুরুত্বারোপ করে বলেন, সরকারি কর্মকর্তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তা বিষয়ে দক্ষ করে তুলতেই বিসিসি এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে।

তিনি উল্লেখ করেন যে, বিসিসি কেবল আইসিটি খাতের নীতিনির্ধারণেই নয়, বরং মাঠপর্যায়ে ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের মাধ্যমে আইসিটি প্রশিক্ষণ, নেটওয়ার্ক সেবা, সফটওয়্যার টেস্টিং ও ডিজিটাল সার্টিফিকেটের মতো কারিগরি সহায়তা প্রদানের মাধ্যমে সরকারি দপ্তরগুলোর ডিজিটাল সক্ষমতা বৃদ্ধিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

পাঁচ দিনব্যাপী এই নিবিড় প্রশিক্ষণে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার বহুমুখী প্রভাব, দৈনন্দিন জীবনে এর ক্রমবর্ধমান গুরুত্ব এবং বিভিন্ন প্রজন্মের মানুষের ওপর এর কার্যকারিতা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীদের নিরাপদ ইন্টারনেট ব্যবহারের কৌশল, অনলাইন অপরাধের গতিপ্রকৃতি এবং সাইবার ঝুঁকি থেকে সুরক্ষার কার্যকর উপায় সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হয়। প্রশিক্ষণে বিশেষ করে দেশীয় প্রযুক্তির ওপর গুরুত্বারোপ করে বিসিসির নিজস্ব উদ্ভাবনগুলো কীভাবে বাংলাদেশের ভবিষ্যৎ ডিজিটাল অবকাঠামো ও জাতীয় উন্নয়নে শক্তিশালী ভূমিকা রাখতে পারে, তার একটি রূপরেখা উপস্থাপন করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে জনাব মোঃ জফরুল আলম খান বিসিসির নিজস্ব প্রযুক্তি bangla.gov.bd ও kagoj.ai সম্পর্কে আলোকপাত করেন। একই সঙ্গে তিনি ইন্টারনেট অব থিংস ও অটোমেশন ব্যবস্থার মাধ্যমে উন্নত প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা AI ও সাইবার নিরাপত্তার আলোকে দেশের অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়ন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গভীর আলোচনা করেন। এ প্রশিক্ষণে ফরিদপুর জেলার জেলা শিক্ষা অফিস, বন বিভাগ, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, নদী গবেষণা ইনস্টিটিউট, বিটিসিএল, , বিসিক, জেলা প্রশাসকের কার্যালয় সহ বিভিন্ন সরকারি দপ্তরের মোট ২০ জন অফিস প্রধান ও প্রতিনিধি অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

সরকারি কর্মকর্তাবৃন্দের এআই অ্যান্ড সাইবার সিকিউরিটি প্রশিক্ষণ

আপডেট সময় : ০৬:৫৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬