১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
একটি আদর্শবান জাতি সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন মিশন শুরু মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি
আহত ১০, বাড়িঘর ভাংচুর-লুটপাট

ভাঙ্গায় ঈদের নামাজের পর ঢাল-সড়কি নিয়ে সংঘর্ষে জড়ালো দুই পক্ষ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৩৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬
  • / 58

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়েঈদের নামাজ আদায়ের পর ঢাল-সড়কি নিয়ে দুই দলের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। এসময় বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয় বলে জানা গেছে।

শনিবার ( ২১ মার্চ) সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত প্রায় দুই ঘন্টাব্যাপী এ সংঘর্ষ চলে। দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে পুরো এলাকা এতে রণক্ষেত্রে পরিণত হয়। উভয় পক্ষের লোকেরা ঢাল, সরকী, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে একে-অপরের ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোপীনাথপুর গ্রামের ইসমাইল মুন্সি ও চুন্নু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মধ্যরাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় অন্তত ১২ জন আহত হন। এর জের ধরে ঈদের নামাজ শেষে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঈদের নামাজ শেষে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।

শেয়ার করুন

আহত ১০, বাড়িঘর ভাংচুর-লুটপাট

ভাঙ্গায় ঈদের নামাজের পর ঢাল-সড়কি নিয়ে সংঘর্ষে জড়ালো দুই পক্ষ

আপডেট সময় : ০২:৩৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬