০৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
একটি আদর্শবান জাতি ফরিদপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি
ফরিদপুর জেনারেল হাসপাতালে বাউন্ডারি নির্মাণের জন্য গাছের গোড়ার মাটি খুড়ে ফেলে রাখা হয়েছিলো

ব্যস্ত সড়কে উপড়ে পড়ল গাছ: অল্পতে বাঁচলেন যাত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৪৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / 115

ফরিদপুর শহরের ব্যস্ততম মুজিব সড়কে জেনারেল হাসপাতালের বাউন্ডারি ওয়াল নির্মাণে গাফিলতির কারণে একটি মেহগনি গাছ উপড়ে পড়েছে। এতে তিনটি ইজিবাইক ক্ষতিগ্রস্ত হলেও বেঁচে গেছেন যাত্রীরা। ঠিকাদারের অব্যবস্থাপনাকে দায়ী করে সিভিল সার্জন জানিয়েছেন, ভবিষ্যতে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে।

ফরিদপুর শহরের ব্যস্ততম মুজিব সড়কে চলাচলরত যানবাহনের ওপর একটি মেহগনি গাছ উপড়ে পড়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার সকালে ফরিদপুর জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এতে রাস্তায় চলাচলরত তিনটি ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয়েছে।

​ফরিদপুর জেনারেল হাসপাতালের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজের জন্য গাছের গোড়া থেকে মাটি সরিয়ে ফেলার কারণে সকালে গাছটি উপড়ে পড়ে।

সরেজমিনে দেখা যায়, ফরিদপুর জেনারেল হাসপাতালের বাউন্ডারি ওয়াল পুনর্নির্মাণের জন্য পুরোনো দেয়াল ভেঙে ফেলা হয়েছে। নতুন দেয়াল নির্মাণের জন্য গাছের গোড়ার মাটি সরিয়ে ফেলা হয়। সকালে কাজ করার সময় গাছের পাশে কোনো নিরাপত্তাবেষ্টনী ছিল না। এর ফলে গাছের গোড়া আলগা হয়ে সেটি উত্তর দিকে ব্যস্ত সড়কের ওপর গিয়ে পড়ে।

​ভুক্তভোগী অটোচালক তুষার বেপারী, চুন্নু বেপারী ও মামুন মিয়া সাংবাদিকদের জানান, সকালে যাত্রী নিয়ে ওই সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই গাছটি তাদের ইজিবাইকের ওপর আছড়ে পড়ে। এতে অটোরিকশাগুলোর ব্যাপক ক্ষতি হলেও যাত্রীরা অল্পের জন্য রক্ষা পান।

ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত গাছটি কেটে সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

জানতে চাইলে ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট (এইচইডি) জেনারেল হাসপাতালের ওই বাউন্ডারি নির্মাণকাজ বাস্তবায়ন করছে। সংশ্লিষ্ট ঠিকাদারের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস দ্রুত সড়ক সচল করেছে এবং ক্ষতিগ্রস্ত ইজিবাইক চালকদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কাজে আরও সতর্কতা অবলম্বন করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

ফরিদপুর জেনারেল হাসপাতালে বাউন্ডারি নির্মাণের জন্য গাছের গোড়ার মাটি খুড়ে ফেলে রাখা হয়েছিলো

ব্যস্ত সড়কে উপড়ে পড়ল গাছ: অল্পতে বাঁচলেন যাত্রী

আপডেট সময় : ০২:৪৬:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬