১১:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
একটি আদর্শবান জাতি সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন মিশন শুরু মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি

বোয়ালমারীতে পায়ুপথে হাওয়া: কিশোর শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৪৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / 72

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা এলাকায় অবস্থিত জনতা জুটমিলে সজিব শরীফ (১৩) নামে এক কিশোর শ্রমিককে পায়ুপথে উচ্চচাপের হাওয়া দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজিবের মৃত্যু হয়।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে বুধবার সকালে দাদপুর গ্রামের শত শত মানুষ জনতা জুটমিলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার রাত ১০টার দিকে মিল ছুটির আগে সজিব ও তার বন্ধু রিহাদ (১৩) কম্প্রেসার মেশিনের হাওয়া দিয়ে মিলের আঙিনা পরিষ্কার করছিল। অভিযোগ উঠেছে, কাজ করার সময় রিহাদ দুষ্টুমির ছলে সজিবের পায়ুপথে উচ্চচাপের হাওয়া প্রবেশ করায়। এতে সজিব তাৎক্ষণিকভাবে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

মিল কর্তৃপক্ষ তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় সজিবের অস্ত্রোপচার করা হলেও ওই রাতেই তার মৃত্যু হয়।

নিহত সজিব দাদপুর ইউনিয়নের দাদপুর গ্রামের বাসিন্দা। অভিযুক্ত রিহাদের বাড়ি বোয়ালমারী ইউনিয়নের রামনগর গ্রামে। তারা দুজনই জনতা জুটমিলের শ্রমিক হিসেবে কর্মরত ছিল।

ডোবরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত রিহাদ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মরদেহের ময়নাতদন্ত শেষে ঢাকা থেকে এখনো গ্রামের বাড়িতে পৌঁছায়নি। মরদেহ আসার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।”

শেয়ার করুন

বোয়ালমারীতে পায়ুপথে হাওয়া: কিশোর শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৯:৪৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬