০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
ফরিদপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি স্কুলের সামনে বিটুমিন পোড়ানোর ধোঁয়ায় অসুস্থ্য কোমলমতি শিক্ষার্থীরা

কিশোর সজীব হত্যা: অঅসামি রিহাত মাগুরা থেকে গ্রেপ্তার

ফরিদপুরের বোয়ালমারীতে জুট মিলের কিশোর শ্রমিক সজীব শরীফ (১৫)-এর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মূল অভিযুক্ত রিহাত শেখ ওরফে হাকিম (২২) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

বৃহস্পতিবার রাতে মাগুরার শ্রীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

এর আগে ২৩ ফেব্রুয়ারি বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের ডোবরা গ্রামে অবস্থিত আকিজ-বশির জনতা জুট মিলে এই নৃশংস ঘটনা ঘটে।

সহকর্মীর সঙ্গে কথা-কাটাকাটির জেরে উচ্চচাপের বাতাসের পাইপ দিয়ে সজীবের শরীরে বাতাস প্রবেশ করানো হলে গুরুতর অসুস্থ্য হয় সে। পরে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ ফেব্রুয়ারি তার মৃত্যু হয়।

এ ঘটনার পর নিহতের বাবা হত্যা মামলা দায়ের করেন। তথ্য-প্রযুক্তির সহায়তায় মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই অভিযান চালিয়ে মূল আসামিকে গ্রেপ্তার করে র‍্যাব। সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এই ঘটনার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।