০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
ফরিদপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি স্কুলের সামনে বিটুমিন পোড়ানোর ধোঁয়ায় অসুস্থ্য কোমলমতি শিক্ষার্থীরা

ফরিদপুর জেলা প্রশাসক হলেন উপসচিব মাজহারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৪৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / 285

ফরিদপুর জেলা প্রশাসক হলেন উপসচিব মাজহারুল ইসলাম। বুধবার রাতে এ খবর জানা যায়।
ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লাকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। অপরদিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মো: মাজহারুল ইসলামকে ফরিদপুর জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখা ও মাঠ প্রশাসন-২ শাখা কর্তৃক পৃথক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার সিনিয়র সহকারী সচিব (জেতী প্রু) স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখার প্রজ্ঞাপনে জানানো হয়, ফরিদপুর জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা এবং শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
অপরদিকে মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোঃ ইসমাইল হোসেন স্বাক্ষরিত আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (উপসচিব) মাজহারুল ইসলামকে ফরিদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের (উপসচিব) মিজ ফরিদা ইয়াসমিনকে শেরপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি করা হয়েছে।

শেয়ার করুন

ফরিদপুর জেলা প্রশাসক হলেন উপসচিব মাজহারুল ইসলাম

আপডেট সময় : ০২:৪৫:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬