০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হলেন ডা. নাদিম ছিলেন না নায়াব ইউসুফ, মিটিং কাভার করতে পারলেন না সাংবাদিকেরা “হাজী শরিয়তুল্লাহদের সংগ্রামের মধ্য দিয়ে ৪৭ পাওয়ার কারণেই আমরা ৭১ পেয়েছি” একসাথে ৩ মেলার সমালোচনা : জবাবে যা বললেন নারী উদ্যোক্তা লুবাবা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সেই নেতারা এখন কে কোথায় নদীর নাম মালঞ্চ পেয়েছে সরকারি স্বীকৃতি কনটেন্ট ক্রিয়েটরদের ‘ডিজিটাল ইভটিজিং’ ইস্যুতে আইনশৃঙ্খলা মিটিংয়ে তোলপাড় আমার মুর্শিদ হযরত মাওলানা শাহসুফী ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ভাঙ্গায় পিকআপ-পরিবহন মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩০ হরমুজ প্রণালী অতিক্রম করছে তেলবাহী তিনটি সুপার ট্যাংকার
দুই দলের অধিনায়কের কেউই একে অপরের সঙ্গে করমর্দনের জন্য হাত বাড়াননি

অনূর্ধ্ব-১৯ বাংলাদেশ দলের সাথে ভারতীয় ক্যাপ্টেনের আচরণের সমালোচনা

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৫৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / 132

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নেমে ভারতের ৩ উইকেটের পতনের পর উল্লাস ছড়িয়ে পড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের খেলোয়াড়দের মাঝে। ছবি- সংগৃহিত।

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শুরু হয়েছে তিন দিন হলো। জিম্বাবুয়ে-নামিবিয়ার যৌথ আয়োজনের বৈশ্বিক এই মহারণে আজ যুবা টাইগারদের প্রতিপক্ষ ভারত।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বাংলাদেশ ও ভারতের ম্যাচ শুরু হওয়ার কথা ছিল দুপুর দেড়টায়। বৃষ্টির কারণে প্রায় ১৫ মিনিট দেরিতে টস অনুষ্ঠিত হয়। টসের সময় বাংলাদেশের নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম তামিমের পরিবর্তে সহ-অধিনায়ক জাওয়াদ আবরার ভারতের অধিনায়ক ও ম্যাচ রেফারির সঙ্গে মাঠে উপস্থিত হন।

এরপর টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন জাওয়াদ। আর বল করতে নেমে শুরুতেই ৩ উইকেট ফেলে ম্যাচে প্রাধাণ্য বজায় রাখে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। শুরুতে বৃষ্টি বিঘ্ন ঘটালেও ম্যাচে কোনও ওভার কাটা যায়নি।

তবে ম্যাচের আগে ভারত ও বাংলাদেশের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। ম্যাচ-পূর্ব আনুষ্ঠানিকতায় ভারত অধিনায়কের আচরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে।

শনিবার বুলাওয়েতে ‘এ’ গ্রুপে টসের হ্যান্ডশেক এড়িয়ে গেছেন বাংলাদেশের সহ-অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতের অধিনায়ক আয়ুশ মাহাত্রে।

তবে টস হওয়ার পর দুই দলের অধিনায়কের কেউই একে অপরের সঙ্গে করমর্দনের জন্য হাত বাড়াননি।

এর আগে গত বছর এশিয়া কাপেও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে করমর্দন না করে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল ভারত।

বাংলাদেশ-ভারত সম্পর্কের অবনতির প্রভাব এবার পড়তে দেখা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও।

শুরুতে বৃষ্টি বিঘ্ন ঘটালেও ম্যাচে কোনও ওভার কাটা যায়নি।

শেয়ার করুন

দুই দলের অধিনায়কের কেউই একে অপরের সঙ্গে করমর্দনের জন্য হাত বাড়াননি

অনূর্ধ্ব-১৯ বাংলাদেশ দলের সাথে ভারতীয় ক্যাপ্টেনের আচরণের সমালোচনা

আপডেট সময় : ০৫:৫৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬