০৪:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হলেন ডা. নাদিম ছিলেন না নায়াব ইউসুফ, মিটিং কাভার করতে পারলেন না সাংবাদিকেরা “হাজী শরিয়তুল্লাহদের সংগ্রামের মধ্য দিয়ে ৪৭ পাওয়ার কারণেই আমরা ৭১ পেয়েছি” একসাথে ৩ মেলার সমালোচনা : জবাবে যা বললেন নারী উদ্যোক্তা লুবাবা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সেই নেতারা এখন কে কোথায় নদীর নাম মালঞ্চ পেয়েছে সরকারি স্বীকৃতি কনটেন্ট ক্রিয়েটরদের ‘ডিজিটাল ইভটিজিং’ ইস্যুতে আইনশৃঙ্খলা মিটিংয়ে তোলপাড় আমার মুর্শিদ হযরত মাওলানা শাহসুফী ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ভাঙ্গায় পিকআপ-পরিবহন মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩০ হরমুজ প্রণালী অতিক্রম করছে তেলবাহী তিনটি সুপার ট্যাংকার
৩০টি দেশের ৭৫টি শহরে এর প্রদর্শন হবে

ঢাকায় এলো ফিফা বিশ্বকাপ ট্রফি

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:১৫:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • / 139

একটি বিশেষ চার্টার্ড বিমানে ফিফা বিশ্বকাপ ট্রফি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ছবি- সংগৃহিত

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ট্রফি ঢাকায় এসেছে। বুধবার সকাল ১০টার দিকে একটি বিশেষ চার্টার্ড বিমানে ট্রফিটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ট্রফির সঙ্গে অতিথি হিসেবে এসেছেন ২০০২ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান কিংবদন্তি রক্ষণভাগের খেলোয়াড় গিলবার্তো সিলভা।
বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় ট্রফিটি সরাসরি নিয়ে যাওয়া হয় রাজধানীর র‍্যাডিসন ব্লু হোটেলে। দুপুর ২টা থেকে শুরু হয় বিশ্বকাপ ট্রফির বিশেষ প্রদর্শন। কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের বিজয়ীরা এবং বিশেষ আমন্ত্রিত অতিথিরা এটি দেখার ও ছবি তোলার সুযোগ পাচ্ছেন। তাদের জন্য ট্রফিটি কাঁচের বাক্সে সংরক্ষিত অবস্থায় প্রদর্শন করা হচ্ছে। সেখানে সাধারণ মানুষের জন্য সরাসরি প্রবেশাধিকার নেই। ঢাকা সফর শেষে রাতেই ট্রফিটি দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে।
ফিফার নিয়মানুযায়ী ট্রফিটি স্পর্শ করা আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী নিষিদ্ধ। শুধুমাত্র রাষ্ট্রপ্রধান এবং সাবেক বিশ্বকাপ জয়ী খেলোয়াড়রাই এটি স্পর্শ করার অধিকার রাখেন। প্রদর্শনী স্থলে নিরাপত্তার স্বার্থে ব্যাগ, তামাকজাত দ্রব্য বা কোনো দেশের পতাকা বহন নিষিদ্ধ।
আগামী ১১ জুন থেকে শুরু হবে এবারের বিশ্বকাপ ফুটবল। যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। প্রথমবারের মতো ৪৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপের উন্মাদনা সারা বিশ্বে দিতে বিশ্বকাপ ট্রফি এখন বিশ্ব ভ্রমন করছে।
গত ৩ জানুয়ারি সৌদি আরবের রিয়াদ থেকে এর যাত্রা শুরু হয়। ১৫০ দিন ধরে ৩০টি দেশের ৭৫টি শহরে এর প্রদর্শন হবে। যার মধ্যে এশিয়ার বের রিয়াদ, ভারতের দিল্লি ও গুয়াহাটি, বাংলাদেশের ঢাকা, দক্ষিণ কোরিয়া, জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, কাজাখস্তান ও উজবেকিস্তান, আফ্রিকার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ও কেপ টাউন, আইভরি কোস্ট, মরক্কো ও আলজেরিয়া, ইউরোপের পর্তুগাল, স্পেন ও ফ্রান্স, আমেরিকার ব্রাজিল এবং আয়োজক দেশ- যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

শেয়ার করুন

৩০টি দেশের ৭৫টি শহরে এর প্রদর্শন হবে

ঢাকায় এলো ফিফা বিশ্বকাপ ট্রফি

আপডেট সময় : ০৮:১৫:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬