০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
ফরিদপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি স্কুলের সামনে বিটুমিন পোড়ানোর ধোঁয়ায় অসুস্থ্য কোমলমতি শিক্ষার্থীরা

মহাসড়কে বাসের ধাক্কায় নিহত অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৩৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • / 51

ফরিদপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে
সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। আজ রোববার সকাল ১১টার দিকে নগরকান্দা উপজেলার শংকরপাশা বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা থেকে ফরিদপুরগামী একটি অ্যাম্বুলেন্সের সাথে বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।
নিহতদের মধ্যে দুইজন নারী এবং তিনজন পুরুষ রয়েছেন।
নিহতরা হলেন, অ্যাম্বুলেন্স যাত্রী মো. জাহাঙ্গীর মোল্লা, আলমগীর হোসেন মোল্লা, খুরশিদা বেগম ও মাজেদা আক্তার। তারা সবাই একই পরিবারের সদস্য। ৪ জনের বাড়িই মাদারীপুরের মোস্তফাপুরে। অ্যাম্বুলেন্স চালক কাওছার সৈদার বালির শাহজাহান মাতুব্বরের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে নগরকান্দা উপজেলা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

শেয়ার করুন

মহাসড়কে বাসের ধাক্কায় নিহত অ্যাম্বুলেন্সের ৫ যাত্রী

আপডেট সময় : ০১:৩৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬