০৬:২০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
ফরিদপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি স্কুলের সামনে বিটুমিন পোড়ানোর ধোঁয়ায় অসুস্থ্য কোমলমতি শিক্ষার্থীরা

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে পিকআপের সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
  • / 34

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পিকআপ ভ্যানের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।
সোমবার (১৮ মে) ভোর ৫টার দিকে আতাদী ফ্লাইওভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন মাছবাহী পিকআপের চালক শামীম, তাঁর বাড়ি যশোর জেলায়। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ড-১৪-২৮২৩ নম্বরের একটি পিকআপ গাছের চারা নিয়ে ঢাকামুখী লেনে যাচ্ছিল। আতাদী এলাকায় পৌঁছালে গাড়িটির চাকা পাংচার হয়ে যায়। এ সময় চালক গাড়িটি হঠাৎ থামিয়ে দিলে পেছনে থাকা ঢাকা মেট্রো-ড-১১-৮৫৫২ নম্বরের মাছবাহী পিকআপের সাথে সজোরে ধাক্কা লাগে।
এতে মাছবাহী পিকআপের চালক শামীম ঘটনাস্থলেই নিহত হন। তাঁর সঙ্গে থাকা অপর ব্যক্তি গুরুতর আহত হন।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল জানান, দুটি পিকআপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে পিকআপের সংঘর্ষে নিহত ২

আপডেট সময় : ০৯:১৯:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬