লেবাননে ইসরায়েলের হামলায় আরো দুই বাংলাদেশী নিহত
- আপডেট সময় : ০১:২৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / 47
লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে আটজন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুজন শিশু। এই হামলাগুলো বৈরুতকে দক্ষিণ লেবাননের সঙ্গে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে তিনটি ইসরায়েলি ড্রোন হামলায় ঘটেছে।
এদিকে, বৈরুতে থাকা বাংলাদেশ দূতাবাস লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই প্রবাসী নিহত হওয়ার তথ্য জানায় দূতাবাস।
জানা যায়, সোমবার রাতে নাবাতিয়েহর আবাসিক এলাকায় পৃথক ড্রোন হামলা চালায় ইসরায়েল। যেখানে বাংলাদেশি অভিবাসীরা থাকতেন। এই হামলার পর আরও দুই বাংলাদেশি নিখোঁজ রয়েছেন।
বৈরুতে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব {শ্রম) মোহাম্মদ আনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ড্রোন হামলায় নিখোঁজ দুজনের থাকার জায়গাটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, এখনো মরদেহ উদ্ধার না হওয়ায় আনুষ্ঠানিকভাবে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে না।
এদিকে মঙ্গলবার এক বিবৃতিতে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।
এর আগে সোমবার দুপুরে লেবাননের নাবাতিয়েহ অঞ্চলের জেবদিন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলা নিহত হন দুই বাংলাদেশি। তাদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে। নিহত ওই দুই বাংলাদেশি হলেন- সাতক্ষীরা জেলার শফিকুল ইসলাম (৪০) ও মোহাম্মদ নাহিদুল ইসলাম (২০)।
পররাষ্ট্র মন্ত্রণালয় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে এই ঘটনাকে ইসরায়েলি বাহিনীর ‘জঘন্য হামলা’ হিসেবে উল্লেখ করেছে। বৈরুতে বাংলাদেশ দূতাবাস বর্তমানে লেবাননের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে শফিকুল ও নাহিদুলের মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করছে।
আল জাজিরার খবরে বলা হয়েছে, জাতীয় সংবাদ সংস্থার তথ্যমতে, লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে আটজন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুজন শিশু। এই হামলাগুলো বৈরুতকে দক্ষিণ লেবাননের সঙ্গে সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে তিনটি ইসরায়েলি ড্রোন হামলায় ঘটেছে।
লেবাননের রাজধানী থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দক্ষিণে জিয়েহ এলাকায় বুধবারের হামলার পর লেবাননের জাতীয় সংবাদ সংস্থা বোমা হামলায় বিধ্বস্ত গাড়িগুলোর একটি ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা যায়, গাড়িগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলোর বাইরের অংশ পুড়ে ছাই হয়ে গেছে।













