০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
ফরিদপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি স্কুলের সামনে বিটুমিন পোড়ানোর ধোঁয়ায় অসুস্থ্য কোমলমতি শিক্ষার্থীরা

নিখোঁজের ৬ দিন পর কলাবাগানে দুর্গন্ধ থেকে মিললো শিশু কবিতার লাশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:২৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
  • / 77

শিশু কবিতার মৃতদেহ উদ্ধারের পর পরিবারের আহাজারি। ছবি- অগ্নিপ্রহর

ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর রেললাইনের পাশে একটি কলাবাগান থেকে কবিতা (৭) নামে এক শিশু শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ১০টার দিকে ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের বুকাইল গ্রামে রেল লাইনের পাশে একটি কলাবাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

কবিতা গেরদা ইউনিয়নের বুকাইল আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ও রিকশাচালক বাকা মিয়ার মেয়ে। সে বুকাইল সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল। সে পাঁচ বোনের মধ্যে সবার ছোট।

গত শুক্রবার বিকেলে বান্ধবীদের সাথে খেলতে যেয়ে সে নিখোঁজ হয়। পরেরদিন তার পরিবার কোতয়ালী থানায় এব্যাপারে একটি অভিযোগ করেন।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার সাব ইন্সপেক্টর পিযুষ সরকার বলেন, সকালে খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির মরদেহে পচন ধরেছে। ময়নাতদন্ত শেষে রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

নিখোঁজের ৬ দিন পর কলাবাগানে দুর্গন্ধ থেকে মিললো শিশু কবিতার লাশ

আপডেট সময় : ০৪:২৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬