০৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হলেন ডা. নাদিম ছিলেন না নায়াব ইউসুফ, মিটিং কাভার করতে পারলেন না সাংবাদিকেরা “হাজী শরিয়তুল্লাহদের সংগ্রামের মধ্য দিয়ে ৪৭ পাওয়ার কারণেই আমরা ৭১ পেয়েছি” একসাথে ৩ মেলার সমালোচনা : জবাবে যা বললেন নারী উদ্যোক্তা লুবাবা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সেই নেতারা এখন কে কোথায় নদীর নাম মালঞ্চ পেয়েছে সরকারি স্বীকৃতি কনটেন্ট ক্রিয়েটরদের ‘ডিজিটাল ইভটিজিং’ ইস্যুতে আইনশৃঙ্খলা মিটিংয়ে তোলপাড় আমার মুর্শিদ হযরত মাওলানা শাহসুফী ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ভাঙ্গায় পিকআপ-পরিবহন মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩০ হরমুজ প্রণালী অতিক্রম করছে তেলবাহী তিনটি সুপার ট্যাংকার

হিন্দু ভাইয়েরা বীরদর্পে ঘুরে বেড়াবেন: ফরিদপুরে নায়াব ইউসুফ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:১৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 41

rরিদপুর-৩ আসনে এমপি নির্বাচিত হওয়ায় জনগণের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ছবি - অগ্নিপ্রহর

ফরিদপুর আসনে ধানের শীষের নির্বাচিত সংসদ সদস্য বিএনপি নেত্রী চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, “আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, আমার এখন একটাই কাজফরিদপুরবাসীর উন্নয়ন এবং ফরিদপুরবাসীর ভালো থাকা। এই ফরিদপুর হবে আপনাদের সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্য। আপনাদের সন্তানেরা এখানে সুশিক্ষায় শিক্ষিত হয়ে উঠতে পারবে। নেতা এবং সাধারণ জনগণের মাঝে কোনো ভেদাভেদ থাকবে না।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে শহরের ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এমপি নির্বাচিত হওয়ায় কর্মীসমর্থকদের ফুলেল শুভেচ্ছার জবাবে নায়াব ইউসুফ এসব কথা বলেন।

তিনি সেখানে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, “এই নির্বাচনে আপনারা আমাকে যে সাহায্য করেছেন, তা আমি আজীবন মনে রাখব। আপনারা ফরিদপুরের বুকে বীরদর্পে এবং সাহসের সাথে ঘুরতে পারবেন। আপনাদের ভয় পাওয়ার কিছু নেই। আপনারা মনে রাখবেন, এখানে আপনাদের অভিভাবক নায়াব ইউসুফ। আমি আপনাদের বোন, আমি আপনাদের সন্তান। ফরিদপুরবাসীর উন্নয়ন নিশ্চিত করেই আমি আমার নেতৃত্ব শেষ করব। তার আগে কেউ আমার নেতৃত্ব শেষ করতে পারবে না।

নায়াব ইউসুফ আরও বলেন, “ফরিদপুরবাসীকে যখনই ডেকেছি, তখনই পাশে পেয়েছি। এই ফরিদপুরবাসী ময়েজ মঞ্জিলকে ভালোবাসে, ধানের শীষকে ভালোবাসে, নায়াব ইউসুফকে ভালোবাসে। আমি একটি বৈষম্যহীন ফরিদপুর গড়ে তুলব। আমাদের মনটা বড় রাখতে হবে। সকলে মিলে আমরা একটি সুন্দর ফরিদপুর গড়ব। ফরিদপুরের প্রতিটি কোনায় উন্নয়নের ছোঁয়া লাগবে।

সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “তিনি আমাকে যোগ্য মনে করেছেন বলেই মনোনয়ন দিয়েছেন। ফরিদপুরের উন্নয়নে যেন তাঁর ভূমিকা থাকে, সেজন্য আমি তাঁর সাহায্য চাই।তিনি অভিযোগ করে বলেন, “আমি যেন এমপি না হতে পারি সেজন্য অনেক ষড়যন্ত্র হয়েছে। কিন্তু আল্লাহ আমার ভাগ্যে রেখেছেন, তাই কেউ বিজয় রুখে দিতে পারেনি।

তিনি আরও বলেন, “আমাকে দুর্বল করা মানে বিএনপিকে দুর্বল করা, ফরিদপুরবাসীকে দুর্বল করা এবং উন্নয়ন ব্যাহত করা। কোনো ষড়যন্ত্র দেখলে বুঝবেন সেটা শুধু আমার বিরুদ্ধে নয়, দলের বিরুদ্ধে। আমার পরিবার নিঃস্বার্থভাবে আপনাদের সেবা দিয়েছে। আপনাদের কাছে অনুরোধ, সকল ষড়যন্ত্র রুখে দেবেন।

সময় ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী রুবেল, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক আলী রেজোয়ান তরুণ, জেলা ছাত্রদলের সহসভাপতি ভিপি সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ

শেয়ার করুন

হিন্দু ভাইয়েরা বীরদর্পে ঘুরে বেড়াবেন: ফরিদপুরে নায়াব ইউসুফ

আপডেট সময় : ০৯:১৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬