০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
ফরিদপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি স্কুলের সামনে বিটুমিন পোড়ানোর ধোঁয়ায় অসুস্থ্য কোমলমতি শিক্ষার্থীরা

২০ রুপির ‘কলঙ্ক’ ঘুচলো ৩০ বছরে, পরদিনই মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / 105

<তিন দশকের কলঙ্ক ঘুচলো মাত্র কয়েক ঘণ্টার জন্য। ২০ রুপি ঘুষ নেওয়ার মিথ্যা অভিযোগ থেকে মুক্তি পেতে আদালত পাড়ায় কেটেছে জীবনের অর্ধেকের বেশি সময়। উচ্চ আদালত নির্দোষ ঘোষণা করার ২৪ ঘণ্টা না পেরোতেই চিরবিদায় নিলেন গুজরাটের কনস্টেবল বাবুভাই প্রজাপতি।>

ন্যায়বিচার পেতে ভারতের গুজরাটের পুলিশ কনস্টেবল বাবুভাই প্রজাপতির জন্য অপেক্ষার প্রহর ছিল দীর্ঘ তিন দশকের। মাত্র ২০ রুপি ঘুষ নেওয়ার এক ‘সামান্য’ অভিযোগে দীর্ঘ ৩০ বছর আদালতের বারান্দায় ঘুরেছেন তিনি। অবশেষে উচ্চ আদালত যখন তাঁকে নির্দোষ ঘোষণা করে সম্মানের মুকুট ফিরিয়ে দিলেন, সেই আনন্দ সইবার জন্য পরমায়ু আর অবশিষ্ট ছিল না তাঁর। রায়ের ঠিক পরদিনই না ফেরার দেশে চলে গেলেন এই লড়াই করা মানুষটি।

ঘটনার শুরু সেই ১৯৯৬ সালে। আহমেদাবাদে কর্মরত থাকাকালে বাবুভাইয়ের বিরুদ্ধে ২০ রুপি ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে। সে সময়কার দুর্নীতি দমন আইনে মামলা হয় তাঁর বিরুদ্ধে। ১৯৯৭ সালে চার্জশিট, ২০০২ সালে অভিযোগ গঠন—এভাবেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে বিচারিক প্রক্রিয়া। ২০০৪ সালে নিম্ন আদালত তাঁকে ৪ বছরের কারাদণ্ড দেয়। এরপর গুজরাট হাইকোর্টে আপিল করেছিলেন বাবু ভাই।

উচ্চ আদালতে সেই আপিল নিষ্পত্তি হতে লেগে যায় দীর্ঘ ২২ বছর। অবশেষে গত ৪ ফেব্রুয়ারি গুজরাট হাইকোর্ট খালাস দেন বাবুভাইকে। আদালত বলেন, সাক্ষীদের বয়ানে অসংগতি রয়েছে এবং প্রসিকিউশন অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে।

বাবুভাইয়ের আইনজীবী নিতিন গান্ধী জানান, রায়ের দিন বাবুভাই অত্যন্ত আনন্দিত ছিলেন। এখন তিনি সরকারের কাছ থেকে বকেয়া সব সুযোগ-সুবিধার জন্য আবেদন করতে পারবেন বলে তাঁকে জানিয়েছিলাম। কিন্তু পরদিন ফোন করলে জানতে পারি, তিনি মারা গেছেন।

চিকিৎসকেরা জানিয়েছেন, বার্ধক্যজনিত কারণে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বাবু ভাই প্রজাপতির স্বাভাবিক মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

২০ রুপির ‘কলঙ্ক’ ঘুচলো ৩০ বছরে, পরদিনই মৃত্যু

আপডেট সময় : ১০:০৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬