০৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
ফরিদপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি স্কুলের সামনে বিটুমিন পোড়ানোর ধোঁয়ায় অসুস্থ্য কোমলমতি শিক্ষার্থীরা

দাপুটে জয়: ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ ফাইনালের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 177

ভুটানকে গোলবন্যায় ভাসানোর পর এবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষেও নিজেদের আধিপত্য বজায় রাখল বাংলাদেশের মেয়েরা। নেপালের পোখারায় চলমান সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে আজ ভারতকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ের ফলে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের একক শীর্ষে উঠে এল পিটার বাটলারের শিষ্যরা।

ম্যাচের শুরুর দিকে ভারত কিছুটা চড়াও হয়ে খেললেও সময়ের সাথে সাথে খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় বাংলাদেশ। রক্ষণভাগের অতন্দ্র প্রহরী ইয়ারজান বেগমের অসাধারণ গোলকিপিং ভারতকে গোলবঞ্চিত রাখে। প্রথমার্ধেই ইয়ারজান

ভারতের দুটি নিশ্চিত গোলের সুযোগ নসাৎ করে দিয়ে দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেন।

দীর্ঘক্ষণ লড়াইয়ের পর ২৯ মিনিটে ডেডলক ভাঙেন অর্পিতা বিশ্বাস। মামুনির ফ্রি-কিক ভারতীয় গোলরক্ষক ঠিকঠাক সামলাতে না পারলে গোললাইনের সামনে থেকে লক্ষ্যভেদ করেন অর্পিতা। ঠিক ১১ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন আলপি আক্তার। তৃষ্ণা রানীর দারুণ এক ক্রস থেকে নিখুঁত ফিনিশিংয়ে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশের সামনে এখন লক্ষ্য শিরোপা ধরে রাখা। চার জাতির এই টুর্নামেন্টে শীর্ষ দুই দল খেলবে মেগা ফাইনালে। আগামী বুধবার (৪ ফেব্রুয়ারি) লিগ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। আজকের জয়ের ফলে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল তৃষ্ণা-মুনকিরা।

ট্যাগ

শেয়ার করুন

দাপুটে জয়: ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ ফাইনালের পথে বাংলাদেশ

আপডেট সময় : ০৭:৩২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬