পাঁচ হাজার টাকার তেল নেয়ার পর টাকা না দিয়ে গাড়ি স্টার্ট দেয়
তেল নেওয়ার পর টাকা চাওয়ায় গাড়িচাপায় মিটারম্যানকে হত্যা
- আপডেট সময় : ১২:৩০:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
- / 88
গোয়ালন্দের করিম ফিলিং স্টেশন থেকে পাঁচ হাজার টাকার তেল নেয়ার পর টাকা না দিয়ে পালানোর সময় একটি প্রাইভেটকারের চাপায় রিপন সাহা (২৫) নামে এক পাম্প শ্রমিক নিহত হওয়ার ঘটনায় রাজবাড়ি জেলা যুবদলেগোয়ালন্দের করিম ফিলিং স্টেশন থেকে পাঁচ হাজার টাকার তেল নেয়ার পর টাকা না দিয়ে পালানোর সময় একটি প্রাইভেটকারের চাপায় রিপন সাহা (২৫) নামে এক পাম্প শ্রমিক নিহত হওয়ার ঘটনায় রাজবাড়ি জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজন সহ দু’জনকে আটক করেছে পুলিশ।র সাবেক সভাপতি আবুল হাসেম সুজন সহ দু’জনকে আটক করেছে পুলিশ
শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে গোয়ালন্দ মোড়ের ঢাকা-খুলনা মহাসড়কের পাশে মেসার্স করিম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। পরে একইদিন দুপুরে আবুল হোসেন সুজন এবং ওই প্রাইভেট কার চালক কামাল হোসেনকে গ্রেপ্তার করেপুলিশ।
নিহত রিপন সাহা রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকার পবিত্র সাহার ছেলে। তিনি গোয়ালন্দ মোড়ের মেসার্স করিম ফিলিং স্টেশনের মিটারম্যান হিসেবে কাজ করতেন।
জানা গেছে, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে গোয়ালন্দ মোড়ে করিম গ্রুপের একটি প্রতিষ্ঠান মেসার্স করিম ফিলিং স্টেশন থেকে ঢাকা মেট্রো-ঘ ১৩-৩৪৭৪ নম্বরের একটি প্রাইভেটকারে পাঁচ হাজার টাকার তেল নিয়ে মূল্য পরিশোধ না করে দ্রুত গাড়ি চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় মিটারম্যান টাকা আদায়ের উদ্দেশে গাড়ির সঙ্গে দৌড়ে গিয়ে গাড়ির সামনে দাঁড়ালে চালক মিটারম্যান রিপন সাহাকে গাড়িচাপা দিয়ে পালিয়ে যান। এতে রিপন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
পাম্পের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি ও ঠিকাদার আবুল হাসেম সুজন ব্যক্তিগত প্রাইভেটকার মেসার্স করিম ফিলিং স্টেশন থেকে তেল নেয়। এরপর সুজন কাগজে কিছু লিখে সেটা পাম্পের মিটারম্যানকে দেখায়। এরপর সুজন গাড়িতে উঠার পর গাড়িটি স্টার্ট দেয় চালক। এসময় মিটারম্যান রিপন তেলের টাকার জন্য ওই গাড়ির সঙ্গে দৌড়াতে শুরু করার একপর্যায়ে গাড়িটিকে আটকানোর চেষ্টায় সামনে যেয়ে দাড়ায়। এসময় রিপনকে চাপা দিয়ে পালিয়ে যায় প্রাইভেটকারটি।
জানা গেছে, আটক আবুল হাসেম সুজন রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় মুরারীপুর গ্রামের মৃত জনাব আলী মণ্ডলের ছেলে। তিনি জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ছিলেন। ২০১৯ সালের ২৮ জানুয়ারি সংবাদ সম্মেলন করে সুজন বিএনপির সকল ধরনের পদ থেকে ইস্তফা নেন বলে জানান।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার জিয়াউর রহমান বলেন, ভোর রাতে জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাসেম সুজনের ব্যক্তিগত প্রাইভেটকার চাপায় পাম্পের মিটারম্যান নিহত হন। এ ঘটনায় সুজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে










