০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
ফরিদপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি স্কুলের সামনে বিটুমিন পোড়ানোর ধোঁয়ায় অসুস্থ্য কোমলমতি শিক্ষার্থীরা

উরসে আলো ঝলমল বিশ্ব জাকের মঞ্জিল

হযরত মাওলানা শাহ্সুফী খাজাবাবা ফরিদপুরী নকশবন্দী মুজাদ্দেদী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের ২৫ তম পবিত্র বিশ্ব উরস শরীফ।

এক পরম আধ্যাত্মিক সাধনায় মহান সৃষ্টিকর্তার ইবাদত ও শান্তির বার্তা নিয়ে ফরিদপুরের আটরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে গত দশকেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হচ্ছে পবিত্র উরস শরীফ। আর এবছর দিয়ে বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শাহ্সুফী খাজাবাবা ফরিদপুরী নকশবন্দী মুজাদ্দেদী (কুঃ ছেঃ আঃ) ছাহেবের ২৫তম পবিত্র বিশ্ব উরস শরীফ।

এ উপলক্ষে আটরশীর বিশ্ব জাকের মঞ্জিলে আশেকান-জাকেরানদের মহামিলন মেলা।

এ উপলক্ষে বিশ্ব জাকের মঞ্জিল এলাকা ছাড়িয়ে আশেপাশেও মুখরিত এখন এক পবিত্র আবহে।

প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত করা হয়েছে অনুষ্ঠান ভেন্যু। সুদৃশ্য তোরণ, আল্লাহু আকবার খচিত অসংখ্য পতাকা, প্ল্যাকার্ড, নতুন রঙের প্রলেপ ও সফেদ এলইডি বাতির আলোকসজ্জায় মোহনীয় রূপে উরসের রঙে রঙিন হয়ে উঠেছে গোটা প্রান্তর।

শনিবার থেকে শুরু হওয়া পবিত্র উরস শেষ হচ্ছে মঙ্গলবার। এদিন আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটবে খোদা প্রেমীদের মিলনমেলা।