১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
একটি আদর্শবান জাতি সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন মিশন শুরু মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি

কবি জসীমউদদীনের কবর জেয়ারত ও শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:০০:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
  • / 92

কবি জসীমউদদীনের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শহরের অম্বিকা পুরে কবির বাসভবন প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এসবের মধ্যে কবির কবর জেয়ারত, পুষ্পাঞ্জলি অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার সকালে কবির পারিবারিক কবরস্থানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, ফরিদপুর মুসলিম মিশনের সম্পাদক অধ্যাপক এম এ সামাদ, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইউম জঙ্গি, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সাইফুল ইসলাম মিলন, ফরিদপুর সাহিত্য পরিষদের সম্পাদক মফিজ ইমাম মিলন,  আনসার উদ্দিন উচ্চ পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এরপর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

বক্তাগণ পল্লীকবি জসীমউদ্দীনের সাহিত্যকর্ম ও জীবনদর্শন তুলে ধরেন এবং নতুন প্রজন্মকে তাঁর লেখা সাহিত্যকর্ম অনুধাবনের গুরুত্ব তুলে ধরেন। পরে কবির রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আনসার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল আউয়াল।

শেয়ার করুন

কবি জসীমউদদীনের কবর জেয়ারত ও শ্রদ্ধাঞ্জলি

আপডেট সময় : ০৪:০০:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬