১১:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
একটি আদর্শবান জাতি সারাদেশে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন মিশন শুরু মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি

বেইলি ব্রিজে রেলিং না থাকায় চরম ঝুঁকিতে পথচারী ও ব্যবসায়ীরা

আবরাব নাদিম ইতু
  • আপডেট সময় : ০৩:৩৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • / 145

ফরিদপুর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম আলিমুজ্জামান বেইলি ব্রিজ। বর্তমানে পথচারীদের জন্য এক বড় ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্রিজটির দু’পাশে নিরাপত্তা রেলিং না থাকায় প্রতিদিন হাজারো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই পথ দিয়ে চলাচল করছেন।

সরেজমিনে দেখা গেছে, ব্রিজটি দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, ব্যবসায়ীসহ নানা বয়সী পথচারীরা চলাচল করছেন। কিন্তু ব্রিজের দুইপাশে রেলিং না থাকায় সামান্য অসাবধানতাতেই দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের জন্য পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে উঠেছে। অন্যদিকে ব্যবসায়ীরাও তাদের মালামাল নিয়ে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছেন না।

ব্রিজের নিচে পানির পাশাপাশি বিষাক্ত ময়লা-আবর্জনা ও জলজ উদ্ভিদ রয়েছে। ফলে কেউ যদি অসাবধানতাবশত নিচে পড়ে যায়, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও রয়েছে। তাছাড়া ব্রিজটি বেশ সরু হওয়ায় অনেক সময় পথচারীদের একে অপরকে পাশ কাটিয়ে যেতে হয়, যা ঝুঁকি আরও বাড়িয়ে দেয়।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুল হাসান ভূঁইয়া পিংকু বলেন “দীর্ঘবছর ধরে এই এলাকার মানুষ এবং ফরিদপুরবাসীরা আশা করেছিল এই ব্রিজটি নতুন করে নির্মিত হবে। সেটিতো হলোই না এখন আবার জোড়াতালি করে নির্মাণ করে, নিরাপত্তাজনিত কোন রেলিংই দেয় নি। এখন সকলের জন্য স্বাভাবিক চলাচল করতে অসুবিধা হচ্ছে। আমরা চাই অন্তত অতি দ্রুত নিরাপত্তা রেলিং নির্মান করা হয়।”

স্থানীয় ব্যবসায়ীরা জানান “ আমাদের ব্যবসায় কাজের পাশাপাশি প্রতিদিন বয়স্ক মানুষ, শিশু ও নারীসহ অসংখ্য মানুষ এই ব্রিজ ব্যবহার করেন। কিন্তু নিরাপত্তা রেলিং না থাকায় তারা সব সময় আতঙ্কের মধ্যে থাকেন”

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়ক ও জনপদ বিভাগ  এ নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন “ ঈদের আগেই নিরাপত্তা রেলিং এর  নির্মাণের ব্যবস্থা চলছে, এ নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা সাথেও কথা হয়েছে ”

শেয়ার করুন

বেইলি ব্রিজে রেলিং না থাকায় চরম ঝুঁকিতে পথচারী ও ব্যবসায়ীরা

আপডেট সময় : ০৩:৩৬:০৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬