০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ ::
ফরিদপুরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন মুম্বাই বিমানবন্দরে ১২ কোটি রুপির মাদকসহ সাবেক ‘মিসেস কেরালা’ প্রতিযোগী গ্রেপ্তার সকলকে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে -পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগ্রহের কেন্দ্রে ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচন বিশ্বকাপে প্রথম খেলায় চেক প্রজাতন্ত্রকে হারিয়ে কোরিয়ার জয় প্রতারক সন্দেহে খাসি ব্যবসায়ীকে বাড়িতে ডেকে মহিলাদের নির্যাতন, টাকা লুটের অভিযোগ লাল কার্ডের রেকর্ডেও উদ্বোধনী ম্যাচে জয়ের ধারায় মেক্সিকো দাঙ্গা আর মামলার ঝক্কি এড়িয়ে শান্তি ফিরবে কি অশান্ত সালথায়? নীরব ঘাতক ‘ফ্যাটি লিভার’: সচেতনতাই সুস্থ লিভারের চাবিকাঠি স্কুলের সামনে বিটুমিন পোড়ানোর ধোঁয়ায় অসুস্থ্য কোমলমতি শিক্ষার্থীরা

প্রাণবন্ত হলিডে মার্কেটের ইফতার মাহফিল

ফরিদপুরের স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের পরিচিত প্ল্যাটফর্ম “হলিডে মার্কেট”-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী ইফতার আয়োজন। শনিবার পবিত্র রমজানের ১১তম দিনে এই আয়োজন সম্পন্ন হয়, যেখানে উদ্যোক্তারা নিজেদের হাতে তৈরি খাবার নিয়েই অংশ নেন ইফতারে।

প্রায় এক বছরেরও বেশি সময় আগে যাত্রা শুরু করা “হলিডে মার্কেট” ইতোমধ্যে ফরিদপুর শহরের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য একটি আস্থার জায়গায় পরিণত হয়েছে। শহরের ব্রাহ্মসমাজ সড়কে প্রতি শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিনে এই মার্কেট বসে। এখানে স্থানীয় উদ্যোক্তাদের তৈরি নানা ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রি করা হয়, যা ক্রেতা ও দর্শনার্থীদের ব্যাপক সাড়া কুড়িয়েছে।

এ আয়োজন সম্পর্কে ফরিদপুর হলিডে মার্কেটের মুখপাত্র লুবাবা-তুল-জান্নাত বলেন, “আজকের ইফতারের বিশেষত্ব হচ্ছে উদ্যোক্তারা নিজেদের ইফতার নিজেরাই তৈরি করে এনেছেন। সেই খাবারগুলো উদ্যোক্তা ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে একসাথে বসে ভাগাভাগি করে ইফতার করা হবে।”

তিনি বলেন, “এই আয়োজন পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও উদ্যোক্তাদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার একটি উদ্যোগ।” অংশগ্রহণকারীরা জানান, এমন আয়োজন তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার মনোভাব বৃদ্ধি করবে।

স্থানীয় উদ্যোক্তাদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে হলিডে মার্কেট নিয়মিতভাবে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আয়োজকদের আশা, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের উদ্যোগ গ্রহণের মাধ্যমে নারী উদ্যোক্তাদের